২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইএমবি সম্মেলনে বাংলাদেশ

জর্জিয়ার বাটুমি শহরে  ইলেকটোরাল ম্যানেজমেন্ট বডিস (ইএমবি) এর দুদিনব্যাপী অষ্টম সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 11:06 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

সম্মেলনে নির্বাচনি প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার ও নতুন উদ্ভাবনীর মাধ্যমে সাধারণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর প্রক্রিয়া তুলে ধরে বাংলাদেশ।

জর্জিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের  চেয়ারপার্সন তামার জভিয়ার সভাপতিত্বে বাটুমির প্যারাগ্রাফ হোটেলে ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত এই সম্মেলন চলে।

সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নির্বাচনী ব্যবস্থা সহজীকরণ এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে তুলে ধরা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিনিধি তাদের নির্বাচনী ব্যবস্থায় যেসব প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তা উপস্থাপন করেন। বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় যেসব প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এবং অদুর ভবিষ্যতে যেসব বিষয়ে প্রযুক্তির ব্যবহার করা হবে বাংলাদেশ নির্বাচন কমিশন তা উপস্থাপনা করেছে।

সম্মেলনে ২২টি দেশের নির্বাচন কমিশন এবং জাতিসংঘ, আইএফইএস, আইসিপিএস এর প্রায় ১০০ প্রতিনিধি অংশ নেন।