একুশে পদক পাচ্ছেন তকীয়ূল্লাহ-ফরীদিসহ ২১ জন
মুহাম্মদ তকীয়ূল্লাহ, হুমায়ুন ফরীদি ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামসহ একুশজনকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সমাজসেবায় এবার সম্মানজনক এই পদক পাচ্ছেন নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা ইলিয়াস কাঞ্চন।
ভাষা আন্দোলনে প্রয়াত আ জ ম তকীয়ূল্লাহর সঙ্গে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। প্রয়াত হুমায়ূন ফরীদিকে [হুমায়ূন কামরুল ইসলাম] অভিনয়ের জন্য পদকে ভূষিত করা হয়েছে।
হুমায়ুন ফরীদি
ইলিয়াস কাঞ্চন
নৃত্যে মীনু হক, নাটকে নিখিল সেন [নিখিল কুমার সেনগুপ্ত], চারুকলায় কালিদাস কর্মকার এবং আলোকচিতে গোলাম মুস্তাফা এবার একুশে পদক পাচ্ছেন।
রণেশ মৈত্র
