শেখ বোরহানুদ্দীন কলেজের সুবর্ণ জয়ন্তী ৯ ফেব্রুয়ারি
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন হবে আগামী ৯ ফেব্রুয়ারি।
মঙ্গলবার রাজধানীর চানখারপুলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের কলেজ পরিচালনা পরিষদের মাননীয় সভাপতি অধ্যাপক মো. হারুনর রশীদ খান।
তিনি বলেন, “আগামী ০৯ ফেব্রুয়ারি শুক্রবার কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব। গৌরব ও ঐতিহ্যের এই শুভক্ষণে শেকড়ের সন্ধানে মিলিত হতে চাই আমরা।”
সুবর্ণ জয়ন্তী বক্তা হিসাবে থাকছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান অনুষ্ঠানের অতিথি হিসাবে থাকবেন।
সংবাদ সম্মেলনে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রহমান ও আয়োজনের বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
