২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র আনিসুল হকের নামে সড়ক

ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটি এখন ‘মেয়র আনিসুল হক সড়ক’ নামে পরিচিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 07:22 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

প্রয়াত মেয়রের নামে এই সড়কটির নাম ঠিক করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত বছরের ১১ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের একুশতম সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ নামকরণ করা হয়েছে।”

এই সড়কটি দীর্ঘদিন ট্রাক স্ট্যান্ড হিসেবে বেদখল হয়েছিল। আনিসুল হক মেয়র হওয়ার পর সড়কটি দখলমুক্ত করেন। এজন্য ট্রাক শ্রমিকদের সঙ্গে সংঘাতেও জড়াতে হয়েছিল সিটি করপোরেশনকর্মীদের।

ডিএনসিসি বারিধারার পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ এ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’ করেছে।