২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিতে যুবক নিহত

রাজধানীর সায়েদাবাদ রেললাইন গলিতে সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 10:52 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গেণ্ডারিয়ার স্বামীবাগ সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিমের  (৩৫) বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তিনি একটি মোটর ওয়ার্কশপ চালাতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, ওয়ারী থানা পুলিশ ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ভোরে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীর ইব্রাহিমকে ছুরি মারে।

তবে সেখানে ঠিক কী ঘটেছিল, ছিনতাইকারীরা ইব্রাহিমের কাছ থেকে কী নিয়ে গেছে- সেসব বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি এসআই বাচ্চু।