২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে হেলে পড়েছে ৫ তলা ভবন

রাজধানীর লালবাগ এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 03:29 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

লালবাগ থানার ওসি সুভাষ কুমার পাল জানান, ২/ই জগন্নাথ সাহা রোডের ওই ভবন পাশের ভবনের দিকে সামান্য ঝুঁকে পড়েছে।

পুলিশ ভবন মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এখনই ভবনটি ধসে পড়ার আশঙ্কা তিনি দেখছেন না।