চুক্তিতে সমাজসেবার ডিজি থাকছেন নূরুল কবির
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গাজী মোহাম্মদ নূরুল কবিরকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।
অবসরোত্তর ছুটিতে (পিআরিএল) থাকা এই অতিরিক্ত সচিবের ছুটি বাতিল করে দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
১৯৮২ সালের বিসিএস ব্যাচের রেলওয়ে ক্যাডারের কর্মকর্তা নূরুল কবির ২০১৫ সালের ২৯ এপ্রিল থেকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আছেন।
