২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গীতিকার মনিরুজ্জামানের মায়ের মৃত্যু

কবি ও গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ রফিকুজ্জামানের মা সাজেদা খাতুন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 02:05 AM

Updated : 19 Aug 2022, 01:23 PM

মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে স্বজনরা জানিয়েছেন।

মনিরুজ্জামান ও রফিকুজ্জামান ছাড়াও জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ শফিকুজ্জামান, শহীদ মুক্তিযোদ্ধা আসাদউজ্জামানসহ নয়জন কৃতি সন্তানের মা সাজেদা খাতুন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

বুধবার বাদ জোহর যশোরের খড়কী মসজিদে (পীর সাহেব বাড়ী) তার জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।