২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ যাত্রীদের জন্য খুলল শাহজালালের ভিভিআইপি রাস্তা

শাহজালাল বিমানবন্দর এলাকায় যানজট কমাতে অভ্যন্তরীণ (ডোমেস্টিক) রুটের যাত্রীরা এখন ভিভিআইপি রাস্তাটি ব্যবহার করতে পারছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

বিমানবন্দর এপিবিএন-এর এসপি রাশেদুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানজট কমাতে বুধবার থেকে পরীক্ষামূলকভাবে ভিভিআইপি রাস্তাটি খুলে দেওয়া হয়েছে।” 

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত রাস্তাটি খোলা থাকবে।

“যাত্রীরা সুফল পেলে এটা খোলা থাকবে, তা না হলে বন্ধ করে দেওয়া হবে,” বলেন রাশেদুল।

যানজট এড়িয়ে সহজে অভ্যন্তরীণ টার্মিনালে ঢুকতে বা বের হতে সবাইকে এই রাস্তা ব্যবহার করার অনুরোধ করেছেন রাশেদুল।

তিনি একইসঙ্গে বলেন, আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই প্রবেশপথ উন্মুক্ত নয়।