২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসসিসির প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি

‘মেয়র মোহাম্মদ হানিফ সেবা পক্ষ’ পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 01:44 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

গত ২৮ নভেম্বর হতে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় জ্বর, সর্দি, কাশি, ডায়ারিয়া ইত্যাদি রোগে আক্রান্তদের বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এছাড়া বিনামূল্যে ১১টি ওষুধও সরবরাহ করা হচ্ছে রোগীদের। চিকিৎসা দেওয়া হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমেও। এজন্য খোলা হয়েছে কল সেন্টার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানায়, বাড়িতে গিয়ে সেবা কার্যক্রমের আওতায় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কল সেন্টারে ২৪ হাজার ৯৯০টি কল করেছে চিকিৎসা সেবা প্রত্যাশীরা।

এর মধ্যে একক কল ১৮ হাজার ২৯৭টি। দক্ষিণ সিটি দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিকরা কল করেছেন আট হাজার ১৯৫টি।

তাদের মধ্যে বাড়িতে বসে সেবা চেয়েছেন দুই হাজার ৭৭২জন। তাদের দুই হাজার ৪৩৪ জনের বাড়িতে গিয়ে এবং ৪২ জনকে টেলিফোনে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ১ হাজার ১৪৯ জনকে ফোন করে পাওয়া যায়নি বলে জানায় দক্ষিণ সিটি করপোরেশন।

ঘরে বসে চিকিৎসাসেবা প্রত্যাশীদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করার অনুরোধ করেছে ডিএসসিসি।

১০৫ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসা সেবা দিচ্ছেন।

ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডেই এ সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসি।