২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী দিবসে পুরস্কার পাবে ৯ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান

ছাব্বিশতম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবসে ছয় ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 05:47 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

আগামী ৩ ডিসেম্বর পালিত হবে প্রতিবন্ধী দিবস।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ জানান, তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে- সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধীতা উন্নয়নে কাজ করে এমন সফল ব্যক্তি এবং সফল প্রতিষ্ঠান।

প্রথম ক্যাটাগরিতে পুরস্কারের মজন্য মনোনীত হয়েছেন বরিশালে মো. বদিউল আলম (দৃষ্টি প্রতিবন্ধী), ঢাকা জেলার মহুয়া পাল (শারীরিক প্রতিবন্ধী) এবং সিরাজগঞ্জের ছাবিনা আক্তার শিলা ( শারীরিক প্রতিবন্ধী)।

দ্বিতীয় ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আল মামুন সরকার (বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক, শ্রবণ ও বাক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধীদের সেবা ও পুনর্বাসন), খুলনার মাহবুবা চৌধুরী (শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসন) এবং ময়মনসিংহের অঞ্জন কুমার চিচাম (প্রতিবন্ধী অধিকার কর্মী)।

তৃতীয় ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ঢাকার সূচনা ফাউন্ডেশন (নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাডভোকেসি, গবেষণা ও দক্ষতা বৃদ্ধির কাজে নিয়োজিত), সিলেটের জিডিএফ (দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় পরিচালনা ও প্রতিবন্ধী পুনর্বাসন), লালমনিরহাটের সেন্টার ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিজেবল, বাংলাদেশ)।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান বলেন, “বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার। প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের একটি হচ্ছে এই পুরস্কার। গতবছর থেকে এটি চালু করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিয়ার রহমান, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নূরুল কবির প্রমুখ।