ঢাকায় লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর শাহআলীর দিয়বাড়ি এলাকায় এক লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মো. সেলিমের (৩৮) ভাই এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে শাহআলী থানার এসআই তাজ নাহার বেগম বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দিয়াবাড়ি এলাকায় সেলিমের সঙ্গে ওয়াসিম নামের এক ট্রাকচালকের ঝগড়া হয়।
সেখানে ওয়াসিম তার দুই সহযোগীকে নিয়ে সেলিমকে মারধার করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
গুরুতর আহত সেলিমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই তাজ নাহার জানান, ঘটনার পর থেকে ওয়াসিম ও তার দুই সহযোগী পলাতক।
