২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের নতুন ডিজি আসাদুল

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীটি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 06:02 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

অতিরিক্ত সচিব আসাদুলকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারকে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।