২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাধর নারীর তালিকায় আসায় শেখ হাসিনাকে মন্ত্রিসভার অভিনন্দন

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ক্ষমতাধর একশ নারীর তালিকায় ৩০ নম্বরে নাম থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 04:41 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি আসার ঘটনায়ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনাকে এই অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “মার্কিন সাময়িকী ফোর্বসের ১ নভেম্বর সংখ্যায় দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন ২০১৭ এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০তম পাওয়ারফুল উইম্যান হিসেবে দেখানো হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এছাড়া ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐহিত্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্থাৎ মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

পুরনো খবর:

ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা