২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকবেলায় সচেতনতা বৃদ্ধি, জাতীয় ও স্থানীয় পর্যায়ে  পরিকল্পনা কৌশল উন্নত করার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান এসেছে এক কর্মশালা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 07:01 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত এ সভায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদল বলেন, এলাকায় কিছু স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হলে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।

“সাধারণ মানুষকে সম্পৃক্ত করে গণজাগরণ তৈরি করতে হবে। সবাই মিলে কাজ না করলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়।

এক্ষেত্রে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার তাগিদ দেন তিনি।

কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিডি) শিশুকেন্দ্রিক জলবায়ু অভিযোজন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত কর্মশালার আর্থিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার ও কারিগরি সহযোগিতায় রয়েছে সেভ দ্য চিলড্রেন।

অনুষ্ঠানে এ প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক আফসানা আজাদ।

৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুর রব।