২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব-পুলিশের নাম ভাঁড়িয়ে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা

রাজধানীর খিলক্ষেত থানায় ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি নিজেকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 09:55 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

শাহাদত হোসেন অশ্রু নামে ওই ব্যক্তিকে রোববার ভোরে গ্রেপ্তার করা হয় বলে খিলক্ষেত থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, নম্বরপ্লেটবিহীন একটি মোটর সাইকেলে চলছিলেন ওই ব্যক্তি, বাইকের পেছনে ‘পুলিশ’ লেখা ছিল।

“গ্রেপ্তারের সময় সে নিজেকে র‌্যাব সদর দপ্তরে কর্মরত রয়েছে বলে দাবি করে ছাড় পাওয়ার চেষ্টা করছিল। থানা পুলিশ সদস্যরা তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি।”

“থানায় আনার পর সে দাবি করে বিমান বাহিনীতে কর্মরত ছিল। ২/৩ মাস আগে চাকরিচ্যুত হয়।এই দাবির পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

অশ্রুর কাছে ১৫৬টি ইয়াবা এবং একটি নকল পিস্তল পাওয়া যায় বলে জানান ওসি।

তার বাসা যাত্রাবাড়ি থানা এলাকার ধলপুরে বলে জানান ওসি।