প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় বিএমএ’র দোয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেছেন চিকিৎসকরা।
শেখ হাসিনার ৭০তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে বিএমএ ভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ হাসিনার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সবাইকে দোয়া করার অনুরোধ জানান।
বিএমএ সহ-সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া ও ডা. মো. জামাল উদ্দিন খলিফা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক মহাসচিব ডা. মো. শফিকুর রহমান, বিএমএ কোষাধ্যক্ষ ডা. মো. জাহিদ হোসেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও ডা. মোহাম্মদ মুশতাক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. আবুল হাসেম খান, দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মো. জাবেদ ও ডা. পবিত্র কুমার দেবনাথসহ বিএমএ কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত চিকিৎসক ও সুধীজনরা মিলাদে অংশ নেন।
