সিংড়ায় দুস্থদের হুয়াওয়ের ত্রাণ
কমিউনিটি সামাজিক করপোরেট দায়িত্বের অংশ হিসেবে নাটোরের সিংড়ার দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।
মঙ্গলবার নাটোরের সিংড়ায় এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছিলেন প্রধান অতিথি।
ত্রাণ বিতরণ প্রচারণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝাও হাও ফু।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে হুয়াওয়ে। গ্রাহককেন্দ্রিক সেবা দেয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সঙ্গে মিলে টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গঠনমূলক কাজ করছে হুয়াওয়ে।
