২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হল ১২ মডেল স্কুল অ্যান্ড কলেজ

ঢাকাসহ দেশের বিভিন্ন উপজেলার ১২টি বেসরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 10:00 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ সরকারি হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করে সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সরকারি কলেজ নেই এমন উপজেলায় ২৮৩টি বেসরকারি কলেজকে ধাপে ধাপে সরকারি করে আদেশ জারি করছে শিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।