২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যায় জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 01:40 AM

Updated : 19 Aug 2022, 05:14 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে এ দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যায় জড়িত খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে অনেকাংশে হয়েছে। কিন্তু এখনও অনেক খুনি দেশের বাইরে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।”

দেশের ভেতরে থাকা ‘খুনিদের অনেক দোসর’ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে তাদেরও বিচার দাবি করেন ছাত্রলীগ সভাপতি।

সংগঠনের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল।