২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ন চক্রের ‘হোতা’ ফুয়াদ কারাগারে

পর্নগ্রাফি তৈরি ও ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ফুয়াদ বিন সুলতানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 11:11 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ শনিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সুলতান আহমেদের ছেলে ফুয়াদকে গত মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যা ব। এ সময় তার কাছ থেকে পাইরেটেড সিডি, পর্নগ্রাফিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও বিভিন্ন সরঞ্জামসহ বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পুলিশ কর্মকর্তা বাবার  রেখে যাওয়া ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় দুটি ফ্ল্যাট পর্ন ভিডিও তৈরিসহ অপরাধমূলক নানা কাজে ব্যবহার করে আসছিলেন ফুয়াদ। তিনি আগে বিভিন্ন অভিজাত হোটেলের ব্যবস্থাপনা বিভাগে কাজ করতেন।

বাংলাদেশে ফুয়াদই প্রথম বাণিজ্যিকভাবে পর্নসাইট চালু করেন বলে র‌্যাবের দাবি।

উত্তরা পশ্চিম থানা পুলিশ বৃহস্পতিবার ফুয়াদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর।

রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ।

পুরনো খবর:

পর্ন চক্রের ‘হোতা’ ডিআইজিপুত্র ফুয়াদ রিমান্ডে