২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে ট্রেনে কেটে যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালী আমতলীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 11:31 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

নিহত মামুন উর রশিদের (৩০) বাড়ি নওগাঁ জেলায়। তিনি সেতু ভবনের একটি প্রকল্পের গাড়িচালক ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।  

ঢাকা রেলওয়ে থানার এএসআই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ৮টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মামুন।

মামুনের ভাই ময়েজ উদ্দিন বলেন, সকালে নাস্তা খেতে রেললাইন ধরে আমতলীর দিকে যান তার ভাই। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।

মামুন গত ২৫ জুলাই সেতু ভবনের একটি প্রকল্পে গাড়ি চালক পদে যোগ দেন। থাকতেন সেতু ভবনের পাশে।