২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনের ছাদে বিলবোর্ডে আগুন

ঢাকার বাংলামোটর এলাকায় বিকেএমইএ ভবনের ছাদে একটি বিলবোর্ডে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিভিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2017, 02:50 PM

Updated : 11 Oct 2022, 02:18 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আখতার জানান, শুক্রবার বেলা ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

“বিকেএমইএ ভবনের ছাদে একটি বিলবোর্ডে হঠাৎ আগুনের সূত্রপাত্র হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তাৎক্ষণিকভাবে আগুণ নিয়ন্ত্রণে আনে।”

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, বৈদ্যুতির শর্টসার্কিট থেকে ওই বিলবোর্ডে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।