একুশে পদকের জন্য মনোনয়ন ও প্রস্তাব আহ্বান
আগামী বছরের একুশে পদকের জন্য যোগ্য ব্যক্তি ও সংগঠন বা প্রতিষ্ঠানের জন্য মনোনয়ন ও প্রস্তাব আহ্বান করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত সুধীকে আগামী ২ অক্টোবরের মধ্যে মনোনয়ন বা প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এর জন্য মনোনয়ন বা প্রস্তাবের ফরম পাওয়া যাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
