২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে নতুন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 06:22 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক।

কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক, তবে এখন নতুন আইন অনুষদের দায়িত্বে রয়েছেন। 

রোববার শিক্ষা মন্ত্রণালয় চার বছরের জন্য তাদের এই দুটি পদে নিয়োগের আদেশ জারি করে।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং অধ্যাপক মো. আবুল হোসেন উপ-উপাচার্যের দায়িত্বে আছেন।

বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী আরেকজন উপ-উপাচার্য নিয়োগ দিল সরকার।

কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ গত ১৯ জুন শেষ হয়।