গণভবনে ইফতারে কবি, শিল্পীরা
কবি, সাহিত্যিক, শিল্পীদের সঙ্গে গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাড়িতে বুধবারের এই ইফতার অনুষ্ঠানে শেখ হাসিনার স্বজন ও বিশিষ্টজনরাও ছিলেন।
ছবি: সাইফুল ইসলাম কল্লোল
ছবি: সাইফুল ইসলাম কল্লোল
অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন ইফতারে।
ছবি: সাইফুল ইসলাম কল্লোল
ছবি: সাইফুল ইসলাম কল্লোল
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংসদ হাবিব এ মিল্লাত, সাংসদ কাজী রোজি ও শেখ কবির হোসেনও ছিলেন অনুষ্ঠানে।
ছবি: সাইফুল ইসলাম কল্লোল
ছবি: সাইফুল ইসলাম কল্লোল
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকারম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেমী।
