২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাহিনীতে আসছে রুশ এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার

রাশিয়ার তৈরি পাঁচটি সামরিক পরিবহন হেলিকপ্টার কিনতে চুক্তি করেছে বাংলাদেশের বিমান বাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 02:23 AM

Updated : 19 Aug 2022, 04:53 PM

বাংলাদেশের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান এবং রাশিয়ার পক্ষে জয়েন্ট স্টক কোম্পানি রোসোবোরোনেক্সপোর্টের সংশ্লিষ্ট শাখার উপ-প্রধান আগিব দিমিত্রি চুক্তিতে সই করেন।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর অংশ হিসেবে বিমান বাহিনীতে রাশিয়ান এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার সংযোজন করা হচ্ছে।

এই হেলিকপ্টারগুলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমে ব্যবহার করা হবে।