সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতারে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সেনানিবাসের সেনা মালঞ্চে এই ইফতারে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।
প্রধানমন্ত্রী সেনা মালঞ্চে উপস্থিত হওয়ার পর ঘুরে ঘুরে অতিথির সঙ্গে কূশল বিনিময় করেন।
ইফতারে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অংশ নেন।
এছাড়া প্রধানমন্ত্রী উপদেষ্টা তারেক সিদ্দিক, সেনাবাহিনী প্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, বিমানবহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।
ইফতারের আগে বিশেষ মোনাজাত করা হয়।
