২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘নব্য জেএমবির’ ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে নব্য জেএমবির সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 11:24 AM

Updated : 11 Apr 2022, 11:45 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রোববার রাতে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

তবে গ্রেপ্তারদের পরিচয় বা অভিযানের বিষয়ে আর কোনো তথ্য তিনি জানাননি।

মাসুদুর রহমান বলেন, সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।