২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘অজ্ঞান পার্টির’ ১৫ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টির’ ১৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 11:03 AM

Updated : 11 Oct 2022, 02:09 PM

শনিবার রাতে জুরাইন, মগবাজার, ফকিরাপুল ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানিয়েছেন।

রোববার ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা বিভিন্ন গণপরিবহনে তারা হকারদের সঙ্গে যোগসাজশ করে যাত্রীদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তাদের সব কিছু নিয়ে যায়।

“বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনের সাধারণ যাত্রীরা এদের টার্গেট।”

মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) বিভাগ ও সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে তারা ধরা পড়ে বলে জানান তিনি।

আটকরা হলেন- মিজানুর রহমান, আলমগীর হোসেন, ইদ্রিস ব্যাপারী, খোকন মোল্লা, আবুল কালাম মিয়া, বাবলু পাটোয়ারী, শাহ আলম শেখ, আব্দুল মান্নান, রিপন, শরীফ, হুমায়ূন কবির, আব্দুর রহমান, ইউনুস মিয়া, শ্যামল ও মামুনুল ইসলাম। 

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান, উপকমিশনার শেখ নাজমুল আলম, সাজ্জাদুর রহমান ও নুরুন্নবী উপস্থিত ছিলেন।