এনএসআই ডিজি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ৩ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনোয়ার রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করে এনএসআই মহাপরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন তদবির করতো।
