শাহজালালে পৌনে ১ কেজি সোনা উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত ফেরত একজনের কাছ থেকে প্রায় পৌনে এক ওজনের সোনা উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির বলেন, শনিবার বেলা ১২টার দিকে শারজাহ থেকে আসা সুমন হোসাইন নামের এক যাত্রীর কাছের লেডিস হ্যান্ডব্যাগে থাকা ২০টি সোনার রিং জব্দ করা হয়।
“ব্যাগের রিং সাধারণ রিংয়ের মতো রুপালি রঙের হওয়ায় প্রথমে বোঝা যায়নি সেগুলো সোনা কি না। পরে স্বর্ণকার দিয়ে নমুনা পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”
২০টি রিংয়ের ওজন ৭৭৫ গ্রাম জানিয়ে কাস্টমস কর্মকর্তা আহসানুল বলেন, এসব সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
৩৪ বছর বয়সী সুমনের বাড়ি মাদারীপুর।
