২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পুলিশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 11:48 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

বৃহ্স্পতিবার ঢাকার রাজারবাগে জাদুঘরে শিশু-কিশোরদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রাজধানীর আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তব্যে শিশুদের দেশকে ভালোবাসার আহ্বান জানান আইজিপি শহীদুল হক।

সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনাদের প্রত্যক্ষ ভূমিকা রাখতে হবে, যাতে সন্তানরা জঙ্গিবাদে না জড়ায়।”

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল আমাদের ইতিহাসকে বিকৃত করা, আমাদের বাঙালিএত্ব ফাটল ধরানো।কিন্তু তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

“১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত পাঠ্যবইয়ে মিথ্যা-বানোয়াট ইতিহাস তৈরি করা হয়েছিল। কিন্তু সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে।”

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান।