প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের হাই কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে ব্রুনাই দারুস সালামের নতুন হাই কমিশনার হাজাহ মাসুরাই বিনতি হাজি মাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ব্রুনাইয়ের নতুন এই হাই কমিশনার মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবিষয়ে সাংবাদিকদের জানান।
সাক্ষাতকালে ব্রুনাইয়ের নতুন হাই কমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
ব্রুনাইয়ের হাই কমিশনার বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
ব্রুনাইয়ে কর্মরত ১৫ হাজার বাংলাদেশি নাগরিকের কাজেও সন্তোষ প্রকাশ করেন নতুন দূত।
বংলাদেশ এবং ব্রুনাইয়ের সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী এসময় আশাপ্রকাশ করেন।
বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতকালে মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
