২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহারকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 05:19 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা রোববার নতুন দপ্তরে যোগ দিয়েছেন বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এর আগে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হয়।

রোববার আনুষ্ঠানিকভাবে কামরুন নাহারকে বরণের পাশাপাশি জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে বলেও সরকারি ভাষ্যে বলা হয়েছে।