অর্থ আত্মসাৎ: হবিগঞ্জ ও ফেনী থেকে দুইজন গ্রেপ্তার
অর্থ আত্মসাতের পৃথক মামলায় হবিগঞ্জ ও ফেনী থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
এর আগে দুপুরে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ঘুষের টাকাসহ হাতেনাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা আলী আকবরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
গ্রেপ্তার মোখলেছুর রহমানের বিরুদ্ধে বনজদ্রব্য নিলাম দিয়ে সাত লাখ ৩০ হাজার ৫৪২ টাকা আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের জুড়ী থানায় ২০১৬ সালের ১৬ এপ্রিল মামলা করে কমিশন।
অন্যদিকে ইসমাইল হোসেন মোল্লার বিরুদ্ধে সোনালী ব্যাংকের মহিপাল শাখা থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে চার লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন।
