২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় প্রথম আলোর আলোকচিত্রী জিয়া আহত

রাজধানীর পান্থপথে মধ্যরাতে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেলে থাকা প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলাম আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 02:00 AM

Updated : 19 Aug 2022, 03:26 PM

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার মধ্যরাতে পান্থপথের বসুন্ধরা শপিং মলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অন্তু বলেন, মধ্যরাতে পান্থপথের বসুন্ধরা শপিং মলের সামনে ওই প্রাইভেট কার জিয়ার মোটর সাইকেলে থাকা ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

আইসিইউতে চিকিৎসাধীন জিয়ার জন্য প্রচুর রক্তের প্রয়োজন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান সাংবাদিক অন্তু।