চিকিৎসার জন্য ব্যাংককে মানবজমিন সম্পাদক
চিকিৎসার জন্য দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে ব্যাংককে নেওয়া হয়েছে।
রোববার সকাল পৌনে ১১টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয় বলে পত্রিকাটির সহকারী সম্পাদক সাজিদুল হক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ডাক্তাররা এমনিতে বলছেন, মাইল্ড স্ট্রোক... কিন্তু নিশ্চিতভাবে কিছু বলছেন না। এ কারণে উচ্চতর চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে।”
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকা মতিউর রহমান গত ২৬ ডিসেম্বর তার বড়ভাই যুক্তরাজ্যপ্রবাসী মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যু সংবাদ পেলে অসুস্থ হয়ে পড়েন।
গত বুধবার প্রথমে তাকে স্কয়ার হাসপাতাল ও পরে ইউনাইটেডে ভর্তি করা হয়েছিল।
