২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিল-জয়ললিতার মৃত্যুতে মন্ত্রিসভার শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ের মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই এই শোক প্রস্তাব নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

গত ৬ ডিসেম্বর ঢাকার একটি রেস্তোরাঁ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শাকিলকে। একই দিন ভারতের তামিলনাড়ুতে একটি হাসপাতালে মারা যান জয়ললিতা।

পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হন জয়ললিতা, ওই পদে থাকা অবস্থায় মারা যান তিনি।

শফিউল বলেন, “তিনি বিপ্লবী অগ্নিকন্যা এবং আম্মা হিসেবে পরিচিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল, এজন্য বাংলাদেশের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ ছিল।”

ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাকিল পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-কমিটিতে সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শফিউল বলেন, “উনি মিডিয়াতে সম্পৃক্ত ছিলেন বেশি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনি মিডিয়া অংশটা দেখতেন।”

কবিতা লিখতেন শাকিল। তার প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘খেরোখাতার পাতা থেকে’ ও ‘মন খারাপের গাড়ী’।

শাকিলকে ভালো সংগঠক অভিহিত করে শফিউল বলেন, তিনি দক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দক্ষ সংগঠক ছিলেন।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর সহকারী শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার
তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতা আর নেই