২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চার ব্যাংকের সাড়ে ৪ লাখ কম্বল

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে চার লাখের বেশি কম্বল দিয়েছে চার বেসরকারি ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 09:41 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীতার্ত জনগণের জন্য এই চার লাখ ৬০ হাজার কম্বল দেওয়া হয়।

যে চার ব্যাংকের পক্ষ এসব কম্বল দেওয়া হয় সেগুলো হলো- এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড (ইউবিএল), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে ওই ব্যাংকগুলোর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে ওই কম্বলগুলো অনুদান হিসেবে হস্তান্তর করেন।

এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, ইউবিএল চেয়ারম্যান শহীদুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই কম্বল হস্তান্তর করেন।

কম্বলগুলো গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য ওই চার বেসরকারি ব্যাংকের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।