২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের ‘ছাত্রলীগ নেতা’ ঢাকায় গ্রেপ্তার ছিনতাইয়ে

ছিনতাইয়ের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানির এক ‘ছাত্রলীগ নেতা’সহ চারজনকে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 12:48 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

ওই বাসায় মোবাইল ফোন, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পাওয়া গেছে; পুলিশের ধারণা এসব ছিনতাইয়ের মালামাল।

আটকরা হলেন- তুহিন, পলাশ, আলামিন ও মনোয়ার।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানিয়েছেন, তুহিন নিজেকে গোপালগঞ্জের কাশিয়ানি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।

“এলাকা থেকে ঢাকায় এসে ছিনতাই করে তুহিন,” বলেন ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শনিবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।”

অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক রবিউল আউয়াল বলেন, “পল্লবী এলাকায় কয়েকদিন ধরে ছিনতাইকারীদের উপদ্রব ছিল। পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে।”