ফেইসবুকে নারীকে ‘অশ্লীল’ ছবি, সাংবাদিক গ্রেপ্তার
এক নারী সাংবাদিককে ফেইসবুকে ‘অশ্লীল’ ছবি পাঠানোর অভিযোগে টেলিভিশন চ্যানেল মাইটিভির এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
খিঁলগাও থানার তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
খিঁলগাও থানার ডিউটি অফিসার মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারী সাংবাদিকের স্বামী একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। ফেইসবুকে স্ত্রীকে উত্যক্তের অভিযোগে গত ২ নভেম্বর ইউসুফের বিরুদ্ধে এ মামলা করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা খিঁলগাও থানার উপ-পরিদর্শক মনির হোসাইন বলেন, “ওই ব্যাংক কর্মকর্তা অভিযোগ করেছেন, তার স্ত্রীকে ওই সাংবাদিক ফেইসবুকে বিভিন্ন ধরনের অশ্লিল ছবি পাঠাতেন, তাকে উত্যক্ত করতেন। ওই নারীও একজন সাংবাদিক।”
