২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি সহায়তায় ডব্লিউআইটিএসএ-আইসিটি বিভাগ সমঝোতা

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে দ্য ওয়ার্লড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 03:16 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

শনিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে এই সমঝতা স্মারক সই হয়।

আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ এবং ডব্লিউআইটিএসএর প্রেসিডেন্ট ইভনি চিউ স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “সমঝোতার আওতায় ডব্লিউআইটিএসএ আমাদেরকে ২০২১ সালে বাংলাদেশে ‘ওয়ার্লড কংগ্রেস অন ইনফরমেশন টেকনলজি’ সফল করতে সহায়তা করবে ।

“তাছাড়া তারা আমাদের সাইবার সিকিউরিটি বাড়াতে, তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং ই-কমার্স বাড়াতে সাহায্য করবে।”

সমঝতা স্মারকের মেয়াদ হবে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।