২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আটকে পড়া ২৫ বাংলাদেশি আসছেন বৃহস্পতিবার

আফগানিস্তানের হেরাত প্রদেশে ভিসার মেয়াদ শেষে আটকে পড়া ২৫ বাংলাদেশিকে বৃহস্পতিবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 12:19 AM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভুয়া একটি কারখানার অধীনে আফগানিস্তান গিয়েছিলেন তারা। এক বছর আগে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “এক বছর ধরে সেখানে তারা বেতন ছাড়া ছিলেন।”

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও তাসখন্দের বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরত আনার ব্যবস্থা করে।

ওই কর্মকর্তা জানান, দুবাই থেকে আসা একটি ফ্লাইট তাদের নিয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাদের টিকেট সরবরাহ করেছে আইওএম।