সব হাসপাতালে রোগী বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
দেশের সব হাসপাতালে রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমইউ) এগিয়ে আসার আহ্বান জানিয়েছের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার বিএসএমএমইউ’র ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়েল উপাচার্য কামরুল হাসান খান।
প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতির কাছে বিএমএমইউ’র বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রোগীদের চিকিৎসার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।”
“নার্স ও টেকনিশিয়ানরা রোগীদের সাথে যাতে বন্ধুসুলভ আচরণ রক্ষা করে চলে তা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।”
সাক্ষাতের সময় প্রতিনিধি দল, প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবিহত করেন। বিএসএমএমইউতে নার্সিং বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।
হাসপতালের চিকিৎসক ও নার্সদের আবাসন ব্যবস্থার অপ্রতুলতার কথাও রাষ্ট্রপতিকে জানিয়ে এর সমাধানে তার সহযোগিতা চায় প্রতিনিধি দল।
