২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ ‘ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক’ বসানোর ঘোষণা মেয়র সাঈদ খোকনের

স্বাস্থ্যসম্মত আধুনিক টয়লেটের পাশাপাশি নগরীর ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থানে ৫০০ ‘ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক’ বসানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:55 AM

Updated : 11 Oct 2022, 08:59 PM

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওসমানী উদ্যানে দুটি পাবলিক টয়লেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

সিটি করপোরেশনের সহযোগিতায় এবং অ্যাইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ওয়াটার এইড বাংলাদেশ টয়লেট দুটি স্থাপন করে।

অনুষ্ঠানে মেয়র বলেন, “এখন আমরা পাবলিক টয়লেট করে দিচ্ছি। নগরীর অক্লান্ত পরিশ্রমী মানুষ ও পথচারীদের জন্য আমরা শহরে ৫০০ ড্রিকিং ওয়াটার ট্যাঙ্ক করে দেব।”

ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের কাজে সবার সহযোগিতাও প্রত‌্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকায় সুইডিশ রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল, ওয়াটার এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি খায়রুল ইসলামও ছিলেন।

নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ ধারাবাহিকতায় এ টয়লেটগুলো নির্মাণ করা হয়েছে।