২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানট ভবনে বইমেলা

ধানমণ্ডির ছায়ানট ভবনে শিশু-কিশোরদের জন্য বইমেলা শুরু হয়েছে, তা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

বুধবার ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে মেলা উদ্বোধন করেন ছায়ানটের সভাপতি অধ্যাপক সানজীদা খাতুন।

‘কৈশোরতারুণ্যেবই’এরউদ্যোগেশুরুহওয়াএইমেলাপ্রতিদিনসকাল৯টাথেকেরাত৮টাপর্যন্তচলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ছায়ানটের শিক্ষা কার্যক্রম নালন্দা বিদ‌্যালয়ের শিক্ষার্থীদের জন‌্যই মূলত এই মেলার আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে নালন্দার শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।

শিশু-কিশোরদের পাঠউপযোগী বই দিয়ে সাজানো হয়েছে এই মেলা। ১৪টিরও বেশি প্রকাশনা সংস্থা এই মেলায় বইয়ের পসরা নিয়ে বসেছে।