২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তামিমের সহযোগী জঙ্গি’ সালাহ উদ্দিনের জবানবন্দি

নব‌্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ সালাহ উদ্দিন কামরান মিরপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 09:44 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার মামলার তদন্ত কর্তকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইউনিট (সিটিটিসি) পরিদর্শক জাহাঙ্গীর আলম তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করেন ।

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় বিচারক সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর খাস কামরায় সালাহ উদ্দিন ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের এসআই আলতাফ হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জবানবন্দি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

Image
এই ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা আস্তানা গেঁড়েছিল

এই ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা আস্তানা গেঁড়েছিল

গত বুধবার গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

পুলিশ বলছে, ৩০ বছর বয়সী সালাহ উদ্দিন কামরান নারায়ণগঞ্জের অভিযানে নিহত নব‌্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, সালাহ উদ্দিন কল্যাণপুরের তাজ মঞ্জিলে (জাহাজ বাড়ি) পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমেরও ঘনিষ্ঠ ছিলেন।

“সে জঙ্গি আদর্শে দীক্ষিত হওয়ার পর গত মে মাসে ঢাকায় চলে আসে এবং গ্রেপ্তার জঙ্গি রাকীবুল হাসান রিগেনের কাছে পাইকপাড়ায় প্রশিক্ষণ নেয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাহ উদ্দিন নব‌্য জেএমবির পক্ষে প্রচার চালিয়ে আসার পাশাপাশি নাশকতার পরিকল্পনায় থাকার কথা স্বীকার করেছেন বলে ডিএমপি নিউজের খবরে বলা হয়।

পুরনো খবর:

তামিমের ‘ঘনিষ্ঠ জঙ্গি’ সালাহ উদ্দিন গ্রেপ্তার