২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে নতুন রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল আসাদ আলম সিয়ামকে ফিলিপিন্সে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

মেজর জেনারেল জন গোমেজের স্থলাভিষিক্ত হবেন তিনি।

১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া সিয়াম মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকলের দায়িত্ব নেওয়ার আগে ইউরোপ উইংয়ের মহাপরিচালক ছিলেন।

এর আগে ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক সিয়াম। পরে নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি।