শাহজালালে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে রাশেদা সুলতানা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে রাশেদা সুলতানাকে দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার এক অফিস আদেশে তাকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার এই দায়িত্ব দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
রাশেদা সুলতানা এতদিন শাহজালাল বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।”
